1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

দ্রুত নাটোর-বগুড়া মহাসড়কের কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী পলকের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

নাটোর বগুড়া মহাসড়ক ১ মাসের মধ্যে রাস্তার কাজের অগ্রগতি না হলে ঠিকাদারদের কালো তালিকা করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।

আজ ১৪ ফেব্রুয়ারি সোমবার বেলা এগারোটার দিকে উপজেলার শেরকোল এলাকায় বাস্তবায়নাধীন হাই-টেক পার্ক স্থাপন প্রকল্প ও শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন ও সংশিষ্ট কর্মকর্তা, ফোর লেন রাস্তার প্রকল্প পরিচালক সহ নাটোর জেলাধীন নির্বাহী প্রকৌশলীর সাথে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি।

বাংলাদেশ হাই-টেক পার্ক ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, পরিকল্প পরিচালক প্রকৌশলী ফজলুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তিনি অসন্তোষ প্রকাশ করে আরো জানান, রাস্তার অগ্রগতি না হলে সংশ্লিষ্ট ঠিকাদার কে কালো তালিকাভুক্ত করে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। কোনো ভাবেই জনগণের ভোগান্তি মেনে নেয়া যাবে না।

উল্লেখ্য নাটোর-বগুড়া মহাসড়কের কাজ ২০২০ সালের শুরুর দিকে এর নির্মাণ কাজ শুরু হলেও এর ৪০% কাজের অগ্রগতি হয়নি এখনো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com