1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় অনলাইন জন্ম সনদ করতে সাধারণ জনগনের ভোগান্তির শেষ নাই

  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

নাটোরের সিংড়ায় ১ নং সুকাশ ইউনিয়ন পরিষদ এ জন্ম সনদ নিতে জনগণের ভোগান্তির শেষ নাই।

সুকাশ ইউনিয়ন পরিষদ এ একটি জন্ম সনদ নিতে ১৫/২০ দিন ঘুরতে হয়। আবার কখনো কখনো ১ মাসেও জন্মসনদ পরিষদে মিলেনা। আবার জন্ম সনদ সই নেয়ার জন্য সচিবকে পাওয়া যায় না জানিয়েছেন এলাকাবাসী।

শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুল কলেজে ইউনিক আইডি খুলতে হচ্ছে তাই জন্ম সনদ এর অনলাইন করতে হচ্ছে। আর জন্ম সনদ নিতে আমাদের ৭/ ৮ দিন পরিষদে আসার পরে সিরিয়াল পাওয়া যায়, তার পরে ১৫/২০ দিন লাগছে হাতে পেতে। তার পরে আমরা সময়মতো সচিবকে পরিষদে পাইনা, তার জন্য আমাদের অনেক হয়রানি ও অর্থের ক্ষতি হচ্ছে।

ভুক্তভোগী কয়েকজন জানান, আমরা বাড়ীর সকল কাজ কর্ম রেখে আসছি জন্ম সনদ নিতে এখানে এসে দেখী সচিব নাই, আবার যিনি কাজ করেন তিনি বলেন আমি কি করবো সার্ভার বন্ধ , আজ না কাল এরকম ভাবে ১৫/২০ আসতে হচ্ছে পরিষদে তার পরে এটা যদি হয়, তারপরে আবার সচিবের সাক্ষর ও সিল পাইতে সময় লাগে ৫/৬ দিন। ছেলে মেয়েকে আবার স্কুল থেকে চাপ দিচ্ছে অনলাইন জন্ম সনদের জন্য, তার পরে নতুন ভর্তি হবার জন্য অনলাইন কপি লাগছে তাহলে আমরা এখন কি করবো, এটার একটা সুষ্ঠু সমাধান চাই আমরা।

সুকাশ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা জানান, এ বিষয়ে আমি মৌখিকভাবে শুনেছি। দায়িত্ব নেয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com