1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

মৃত সন্তান নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় সিংড়ার রোজিনা নিহত

  • আপডেট টাইম : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

মৃত সন্তান নিয়ে বাড়ি ফেরার পথে বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় মা রোজিনা খাতুন (২৫) নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১টায় বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম মহিলা কলেজের সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত রোজিনা খাতুন নাটোর জেলার সিংড়া উপজেলার বেওলা গ্রামের আব্দুস সালামের স্ত্রী।

জানা গেছে, রোজিনা খাতুন প্রসব বেদনা নিয়ে শনিবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হন। রাতে সেখানে রোজিনা খাতুন মৃত ছেলে সন্তান প্রসব করেন। মৃত সন্তান নিয়ে স্বামী-স্ত্রী বাড়ি ফেরার জন্য সিএনজিচালিত অটোরিকশায় নন্দীগ্রামে পৌঁছেন।

সেখান থেকে রাত ১টার দিকে তারা ব্যাটারিচালিত রিকশায় বাড়ি ফিরছিলেন। নন্দীগ্রাম মহিলা কলেজের সামনে রোজিনা খাতুন অটোরিকশা থেকে মহাসড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে নাটোরগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রোজিনা খাতুন মারা যান।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com