1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় জোড়া খুনের দায়ে ৭ জনের সাত বছর করে জেল

  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

নাটোরের সিংড়ায় জোড়া খুন মামলায় ৭ জনের সাত বছর করে কারাদন্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত। এছাড়া সাজাপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ের আরো ৬ মাস করে কারাদন্ডের আদেশ দেন। সোমবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন এই রায় দিয়েছেন।
আদালত সুত্রে জানা যায়, ১৯৯৪ সালের ২৭ জানুয়ারী উপজেলার চৌগ্রাম ইউনিয়নের মৌগ্রামে শবেবরাতের রাতে শিন্নি বিতবরণকে কেন্দ্র করে আক্কাস আলী ও সিকিম প্রাং এর সাথে কুদ্দুস আলীর সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কুদ্দুস সমর্থকদের হামলায় আক্কাস ও সিকিম আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সিকিমের ছেলে আমির হামজা বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ ২৮ বছর মামলার স্বাক্ষী প্রমান গ্রহণ শেষে আদালতের বিচারক আজ সোমবার ৭ জনকে সাত বছর করে কারাদন্ড ও একজনকে খালাসের আদেশ দেন। মামলার অপর দুই আসামী মৃত্যুবরণ করেছেন। মামলার রায় পড়ে শোনানোর সময় অভিযুক্তরা আদালতে হাজির ছিল। পরে অভিযুক্তদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটার আরিফুর রহমান মামলায় ৭ আসামীকে সাত বছরের কারাাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেন। সাজাপ্রাপ্তরা হলেন মোঃ আব্দুল কুদ্দুস, মোসলেম উদ্দিন,মোঃ দুলাল,আফসার আলী,শাহাদত হোসেন ,রেজাউল ইসলাম ও মোঃ ওয়াদুদ। এছাড়া বেকুসুর খালাস প্রদান করা হয়েছে আব্দুল জলিলকে। মামলার ১০ আসামীর মধ্যে মামলার অপর দুই আসামী মৃত্যুবরণ করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com