1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে হত্যা মামলার আসামির হাতের আঙুল কেটে নিল প্রতিপক্ষরা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল গ্রামে খোরশেদ আলম ওরফে খসরু নামের এক ব্যক্তির দুই হাতের চারটি আঙুল কেটে নিয়েছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার বিকেল ৪টায় রাতাল শেখপাড়া এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ সবুজসহ কতিপয় ব্যক্তি হামলা চালালে এই ঘটনা ঘটে।

এদিকে, আহত খোরশেদ আলম ওরফে খসরুকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তার স্বজনরা। আহত খসরু ওই গ্রামের কৃষক মহির প্রামাণিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০১৭ সালে রাতাল গ্রামে জনৈক ব্যক্তি আবদুর রশিদ হত্যা মামলার অন্যতম আসামি খোরশেদ আলম ওরফে খসরু। হত্যার পর থেকে সে ঢাকায় বসবাস করে আসছিল। মঙ্গলবার নাটোর কোর্টে ওই মামলার হাজিরা দিয়ে গ্রামের বাড়িতে আসার পথে রাতাল শেখপাড়া এলাকায় প্রতিপক্ষ সবুজসহ কয়েকজন ব্যক্তি তার ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তার দুই হাতের চারটি আঙুল কেটে পড়ে যায়।

এ বিষয়ে সিংড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com