1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় বস্তাবন্দি সীলমারা ব্যালট পেপার উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

নাটোরের সিংড়ায় ভোট গ্রহণের ১০ দিন পরে সীলমারা ব্যালট পেপার উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৪রা জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর মরা নদীতে বস্তাবন্দী সীলমারা ব্যালট পেপার উদ্ধার করে স্থানীয়রা।

এর কিছুক্ষণ পরে বিলদহর বাজারের স’মিলের পাশে আরও এক বস্তা সীলমারা ব্যালট পেপার দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে থানায় আনে।

উদ্ধারকৃত ব্যালট পেপারে দেখা যায়, অধিকাংশ মোটরসাইকেল প্রতিকে এবং কিছু সংখ্যক নৌকা প্রতিকে সীলমারা রয়েছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বস্তাবন্দী সীলমারা ব্যালট পেপার দেখতে পেয়ে থানায় জানানো হয়। পরে পুলিশ উদ্ধার করে থানায় আনে। স্থানীয়রা আরও জানায়, নির্বাচনের দিনের ব্যালট পেপার আর উদ্ধার হওয়া ব্যালট পেপারের মিল নাই।

চামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত ও নৌকার প্রার্থী রশিদুল ইসলাম মৃধা জানান, ব্যালট পেপার উদ্ধারের ঘটনা সত্য বলে শুনেছি।

চামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত ও মোটরসাইকেল প্রতিকের প্রার্থী রবিউল করিম বলেন, নির্বাচনের দিনে কারচুপি করা হয়েছিল। আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছিল। আমাকে ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। নিজেকে নির্বাচিত চেয়ারম্যান দাবি করে তিনি বলেন, এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেবো।

চামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ব্যালট পেপার উদ্ধারের ঘটনা শুনেছি, স্ব-শরীরে ঘটনাস্থলে যাইনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম বলেন, ব্যালট পেপার উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, সীলমারা ব্যালট পেপার ঘটনাস্থল থেকে উদ্ধার করে রিটার্নিং কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত ব্যালট পেপার থানায় নেয়া হয়েছে। নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা’র সাথে আলোচনা সাপেক্ষে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের নির্বাচনে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান ঘোড়া প্রতিকে ৭৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল করিম মোটরসাইকেল প্রতিক নিয়ে ৪৪৭২ ভোট পেয়ে দ্বিতীয় ও রশিদুল ইসলাম মৃধা নৌকা প্রতিকে ৩৮২৯ ভোট পেয়ে তৃতীয় হয়।

(sajagnews)

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com