1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর কর্মীকে মারপিট ও হত্যা চেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

নাটোরের সিংড়া উপজেলার ৯নং তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেক এর দুই কর্মীকে মারপিট ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থী মিনহাজ উদ্দিন ও তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

মঙ্গলবার রাত সাড়ে ১২টায় খরসতি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এবিষয়ে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথক পৃথক লিখিত অভিযোগ করেছেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেক।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেকের দুই কর্মী খরসতি গ্রামের নাফিজ কাজী ও রাজু কাজী আনারস প্রতীকের পোস্টার নিয়ে বাড়ি ফিরে যান।

পরে রাত সাড়ে ১২টার দিকে ওই বাড়িতে নৌকার চেয়ারম্যান প্রার্থী মিনহাজ উদ্দিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং কর্মীদ্বয়কে মারপিট শুরু করে। এক পর্যায়ে গলায় মাপলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করে। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী পোস্টার নষ্ট করে ফেলে। বর্তমানে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আব্দুল মালেক বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে তাকে ও তার কর্মীদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে নৌকার প্রার্থী মিনহাজ উদ্দিন। এবিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত নৌকার প্রার্থী মিনহাজ উদ্দিন সরদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, তার কর্মীদের সাথে পোষ্টার লাগানো নিয়ে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে।

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এস.এম জাহাঙ্গীর আলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এবিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য থানা পুলিশকে অভিযোগের কপি পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com