1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

চলতি মাসেই ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি

  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

চলতি মাসেই আসতে পারে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শূন্যপদের চাহিদা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) পাঠানো হবে। নতুন বিসিএস পরীক্ষায় বয়সের কোনো শিথিলতা থাকবে না বলেও জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ৪৪তম বিসিএস এর চাহিদা আগামী দু-একদিনের মধ্যে পাওয়ার কথা রয়েছে। চাহিদা পেলে দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি বলেন, আমাদের সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। চাহিদা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। বয়সের সময়সীমা শিথিলতার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা দেয়া হয়নি।

এসময় তিনি আরো জানান, নতুন এ বিসিএস পরীক্ষায় বয়সের কোনো শিথিলতা থাকছে না। স্বাভাবিক নিয়ম অনুসরণ করে আগ্রহী প্রার্থীদের কাছে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন চাওয়া হবে। পরিস্থিতির কারণে গত দুই বছর সরকারি নিয়োগ কার্যক্রম স্থগিত থাকলেও বয়স সময়সীমার বিষয়ে কোনো শিথিলতা থাকছে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com