1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

মুক্ত আকাশে উড়লো ১০১ পাখি: ৩ শিকারির ১৫হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

সিংড়ার চলনবিলে শিকারির কিল্লা ঘরের ফাঁদ থেকে রক্ষা পেয়ে বকসহ বিভিন্ন প্রজাতির ১০১টি পাখি মুক্ত আকাশে উড়লো। সোমবার (১১ অক্টোবর) ভোরে পরিবেশ কর্মী সাইফুল ইসলাম ও হাসান ইমামের নেতৃত্বে বিয়াস ও ঠেঙ্গাপাকুরিয়া বিলে অভিযানে যান চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

সোমবার ভোরে প্রায় ৩কিলোমিটার কাঁদাপানি মাড়িয়ে ধানক্ষেত থেকে পাখিসহ ৩জন শিকারিকে আটক করে। এসময় ধ্বংস করা হয় ৫টি কিল্লা ঘর।

আটককৃতরা হল পাশবর্তী তাড়াশ উপজেলার পলাশী গ্রামের শাহাদৎ হোসেন (৪০), মহাতাব প্রামাণিক (৪৫) এবং দিঘরিয়া গ্রামের নাজমুল ইসলাম (৩৫)।

পরে বিয়াস বাজারে ভ্রাম্যমান আদালতে হাজির করেন পরিবেশকর্মীরা। সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রকিবুল হাসন তিন শিকারিকে ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উদ্ধারকৃত পাখিগুলো সকাল সাড়ে ১০টায় চলনবিল গেট এলাকার একটি পাখি কলোনীতে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, সাংবাদিক ও পরিবেশ কর্মী জুলহাস কায়েম, খান মো. শারফুল ইসলাম খোকন, জুবায়ের হক, আবু বকর সিদ্দিক, আবু কাহার প্রমূখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বর্ষার শেষ ভাগে চলনবিলে মাছের সাথে পাখির আনাগোনা বেড়ে গেছে। আর সেই সাথে কিছু লোভী পাখি শিকারি বিলের ধানক্ষেতে কলা-খেজুরপাতা দিয়ে বিশেষ ভাবে তৈরি কিল্লা ঘরে শত শত পাখি শিকারে মেতে উঠেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com