1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

১৬ বছর বয়সীদের এনআইডি প্রদানের সিদ্ধান্ত আজ

  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

নির্বাচন কমিশন (ইসি) ১৬ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে চায়। এ লক্ষ্যে ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারীদের তথ্য সংগ্রহ করতে যাচ্ছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

তবে এবার তথ্য সংগ্রহে কমিশনের বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা নেই। উপজেলা নির্বাচন অফিসে গিয়ে তাদের আবেদন করতে হবে।

একইসঙ্গে অনলাইনে নিবন্ধিত হওয়া যাবে। এরপর বায়োমেট্রিক সম্পন্ন হলেই নাগরিকদের এনআইডি দেয়া হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৈঠকে বসছে ইসি।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে সকাল সাড়ে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির ৮৪তম বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের এজেন্ডায় ১ জানুয়ারি ২০০৬ সাল বা তার আগে জন্মগ্রহণকারী বাংলাদেশী নাগরিকদের তথ্য সংগ্রহকরণের বিষয়টি রয়েছে।

ইসি সূত্রে জানা যায়, সরকারের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি নির্বিঘ্ন রাখার অংশ হিসেবে ইসি নাগরিকদের এনআইডি প্রদানের আওতায় বাড়াতে চায়।

এক্ষেত্রে বিদ্যমান ১৮ বছরের স্থলে বয়স ২ বছর কমিয়ে ১৬ বছর বয়সীদের এনআইডি দিতে চায়। সরকার কোভিড-১৯ এর কারণে বিরাজমান পরিস্থিতিতে ১৮ বছর বা তদূর্ধ্ব ছাত্র-ছাত্রীসহ সকল নাগরিককে ভ্যাকসিন প্রদানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণে করেছে।

কোভিড ভ্যাকসিন গ্রহণের জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অপরিহার্য। কমিশন মনে করছে সরকার পর্যায়ক্রমে সকল নাগরিকগণকে ভ্যাকসিন কার্যক্রমের আওতায় নিয়ে আসবে, সেক্ষেত্রে এনআইডি না থাকার কারণে ১৮ বছরের কম বয়স্ক নাগরিকদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম ব্যাহত হতে পারে।

যে কারণে ভবিষ্যতে নাগরিকদের যাতে টিকা নিতে বেগ না হয় তার কারণে নির্বাচন কমিশন ১৬ বছর বয়সীদের তথ্য সংগ্রহ করে এনআইডি দেওয়ার চিন্তা করছে। নির্বাচন কমিশন পর্যায়ক্রমে আরও কম বয়সীদের এনআইডি দেওয়ার পথে এগুবেও বলে ইসি সূত্রে জানা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com