আর মাত্র দুই দিন বাকি নাটোরের লালপুর উপজেলার ৩নং চংধুপইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদে উপ-নির্বাচন। শেষ সময়ে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। ভোট প্রার্থনা করতে প্রার্থীরা দুপুর থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আগামী ২ নভেম্বর এ ওয়ার্ডে ইভিএম মেশিনে উপনির্বাচন অনুষ্টিত হবে। প্রার্থীদের পোস্টার আর ফেস্টুনে গোটা ওয়ার্ড ছেঁয়ে গেছে। নিজের পক্ষে ভোট নিতে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন প্রাথীরা। এবার চংধুপইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদে নির্বাচন করছেন দুইজন প্রার্থী। তারা হলেন- মোছা. জামেনা বেগম ও মোফাজ্জল হোসান।
জানতে চাইলে এ সময় ওয়ার্ডের বাসিন্দারা বলেছেন, যে দুইজন প্রার্থী র্নিবাচন করছেন তারা বিভিন্ন ইশতেহার দিয়ে যাচ্ছে। ওয়ার্ডের যে সমস্যা তারাও সেগুলো সমাধান করবে বলে কথা দিচ্ছে। তবে এই নির্বাচনে স্থানীয়রা মোছা. জামেনা বেগম কেই চাচ্ছে। জমেনা বেগম এর স্বামী ছিলেন সাবেক মেম্বার আবুবক্কর সিদ্দিক। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আবুবক্কর সিদ্দিক নির্বাচিত হওয়ার কয়েক মাসের মধ্যে মৃত্যুবরন করায় এই ওয়ার্ডে উপ-নির্বাচন হচ্ছে। আমরা চাই আবুবক্কর সিদ্দিক এর জায়গাতে তার স্ত্রী জমেনা বেগমই মেম্বার নির্বাচিত হোক।
সাধারন সদস্য মেম্বার প্রার্থী হিসেবে জোর প্রচারণা চালাচ্ছে মোছা. জামেনা বেগম। তিনি বলেন, আমার স্বামী আবুবক্কর সিদ্দিক এই ওয়ার্ডের মেম্বার ছিলেন। তিনি এই ওয়ার্ডে মানুষের দীর্ঘদিন সুখে দুখে পাশে ছিলেন। তার মৃত্যুর পরে এই এলাকার মানুষ আমাকে মেম্বার পদে দাঁড় করিয়ে দিয়েছে। এবার আমি এই ওয়ার্ডে নির্বাচন করছি। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ও আমার স্বামীর রেখে যাওয়া কাজ সম্পূর্ন করতে যা যা করার প্রয়োজন আমি তা করবো। একটি পরিচ্ছন্ন ওয়ার্ড উপহার দেব।
এছাড়াও নির্বাচনে আরেক প্রার্থী মোফাজ্জল হোসান ও চালাচ্ছে প্রচারণা। তিনি জানান, এলাকার উন্নয়নের স্বার্থে সবাই আমাকে ভোট দেবে, এই নির্বাচনে আমি জয়ী হয়ে ওয়ার্ডবাসীর সেবা করতে চাই।
আগামী ২ নভেম্বর এ ওয়ার্ডে ইভিএম মেশিনে উপনির্বাচন অনুষ্টিত হবে। এই ওয়র্ডে মোট ৩২শ ২৯জন ভোটার এর মধ্যে ১৫শ ৯২জন পুরুষ ১৬শ ৩৭জন মহিলা। নির্বাচন সুষ্ঠ করতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল রাকিব।