1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

গুরুদাসপুরে কথিত চিকিৎসকের প্রতিষ্ঠান সিলগালা

  • আপডেট টাইম : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

নাটোরের গুরুদাসপুরে এসএসসি পাশ করে ১৫ দিনের প্রশিক্ষন নিয়ে মা ও শিশু বিশেষজ্ঞ হওয়া চিকিৎসক নাজমুল হাসানের প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

গত রোববার ১৮ (সেপ্টেম্বর) বিকেলে ওই চিকিৎসকের সরকার ফার্মেসী ও ফার্মেসীর মধ্যে ওই চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার সিলগালা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল।

মেহেদী হাসান শাকিল জানান, এসএসসি পাশ করে ১৫ দিনের প্রশিক্ষন নিয়ে দীর্ঘদিন যাবৎ উপজেলার পৌরসদরের চাঁচকৈড় বাজারে মা ও শিশুসহ গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন নাজমুল হাসান। এমন সংবাদের ভিত্তিতে উদ্বর্ধতন কর্তপক্ষের সাথে আলোচনা করে ওই প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে ওই চিকিৎসক আগেই পালিয়ে যান। এসময় অভিযানে সহযোগিতা করেছে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদস্য ও গুরুদাসপুর থানা পুলিশ সদস্যরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com