নাটোরে করোনাকালিন সময়ে মানব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্মাননা পেলো সিংড়া মডেল প্রেসক্লাব। গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) নাটোর প্রেসক্লাবে ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা শেষে সমাননা দেয়া হয়। সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ ও সহ সভাপতি খলিল মাহমুদ এর হাতে সম্মাননা তুলে দেন নাটোরের জেলা প্রশাসক জনাব শামীম আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, নাটোরের পুলিশ সুপার জনাব লিটন কুমার সাহা পিপিএম, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি রফিক বাবন, সাবেক সভাপতি জালাল উদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আলী মুকুল, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি তাপস কুমার প্রমুখ।সভা পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক কামাল মৃধা।
সিংড়া মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিন খান বলেন, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি এস.এম রাজু আহমেদ এর নেতৃত্বে আমরা সব সময় মানব সেবায় নিয়জিত আছি আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।