লতিফ মাহমুদ একজন সাংবাদিক। নাটোরের সিংড়া চলনবিল অঞ্চলের অবহেলিত মানুষের কথা দেশবাসীকে জানাতে তিনি বেঁছে নেয় সাংবাদিকতা। সারাজীবন যিনি অন্যের কথা বলতেন, সেই মানুষটি আজ হাত বাড়িয়েছেন নিজের চিকিৎসার জন্য।
১৯৯৪ সালে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তা পত্রিকায় লেখালেখির মধ্যে দিয়ে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ ২৮ বছরে তিনি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন।
বর্তমানে তিনি ডেইলি এশিয়ান এজ, দৈনিক দেশকাল ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। ইতোমধ্যে তিনি কয়েকটি বইও লিখেছেন।
তার লেখা বইগুলোর মধ্যে রয়েছে, ‘চলনবিলের চন্দনা, গুরনই বারের বানভাসী গণজীবন, জন্মপঞ্জি কাব্য, মাহমুদ গীত’ ইত্যাদি।
সাংবাদিক লতিফ মাহমুদ কিছুদিন ধরে পাকস্থলিতে ক্যান্সারে আক্রান্ত হয়ে উপজেলার কালিনগর গ্রামে নিজ বাড়িতে পড়ে আছেন। চিকিৎসা করার মতো পারিবারিক সচ্ছলতা নেই তার।
তাই তিনি বাধ্য হয়ে দেশের দানশীল, হৃদয়বান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নিজ চিকিৎসার জন্য সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।
সাহায্যে পাঠানোর ঠিকানা
লতিফ মাহমুদ
হিসাব নং ৪৯১২২০১০২৪৮৪৬
সোনালী ব্যাংক লি.
সিংড়া শাখা, নাটোর।
মোবাইল ০১৭১৫৬৭২৯৬২ (বিকাশ)।