1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

বিশেষ অনুদান পাচ্ছে ১২০ প্রতিষ্ঠান ও পাঁচ হাজার শিক্ষক-শিক্ষার্থী

  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১

সরকারের বিশেষ অনুদান পাচ্ছে সারাদেশের ১২০ শিক্ষা প্রতিষ্ঠান। এর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) ২শ’ শিক্ষক-কর্মচারী এবং ৫ হাজার ১২৩ শিক্ষার্থী এ অনুদানের অর্থ পাবেন। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রায় ৬ কোটি টাকা ছাড় করা হয়েছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে এ টাকা বিতরণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশ এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছাড় করা এ অর্থ দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত নির্বাচিত ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান, ২০০ শিক্ষক-কর্মচারী, ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ১ হাজার ৮৩৮ ছাত্রছাত্রী, নবম থেকে ১০ম শ্রেণির ১ হাজার ৩১২ ছাত্রছাত্রী, একাদশ ও

দ্বাদশ শ্রেণির ৯৩৩ ছাত্রছাত্রী এবং স্নাতক ও তদূর্ধ্ব পর্যায়ের ৮৪০ শিক্ষার্থীকে এ টাকা দেওয়া হয়েছে। এজন্য সরকার ৫ কোটি ৯৯ লাখ ৯৭ হাজার টাকা ছাড় করেছে।

জানা গেছে, ১২০ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি ১ লাখ টাকা করে পাবে। ২০০ শিক্ষক-কর্মচারী পাবেন ৩০ হাজার টাকা করে। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ১ হাজার ৮৩৮ জন এবং নবম থেকে ১০ম শ্রেণির ১ হাজার ৩১২ শিক্ষার্থীকে ৮ হাজার টাকা করে। একাদশ ও দ্বাদশ শ্রেণির ৯৩৩ ছাত্রছাত্রীর প্রত্যেককে দেওয়া হয়েছে ৯ হাজার টাকা করে। স্নাতক ও তদূর্ধ্ব পর্যায়ের ৮৪০ শিক্ষার্থীর জন্য ১০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে।

মন্ত্রণালয় বলছে, মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের নামের তালিকা অনুসারে ‘নগদ’ থেকে এ টাকা বিতরণ করবে। বিতরণ শেষে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী বা শিক্ষার্থীর নাম একাধিকবার মঞ্জুরি হয়ে থাকলে একটি মঞ্জুরির বিপরীতে অনুদানের টাকা পাবেন। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনুকূলে বরাদ্দ করা টাকা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে পাঠানো হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com