1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

খৎনার অনুষ্ঠান: জরিমানা গুনলো বাবা, খাবার গেলো এতিমখানায়

  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১

করোনা সংক্রমণ রোধে সরকারের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে বন্দরে মহা ধুমধামে সুন্নতে খৎনার অনুষ্ঠান আয়োজন করায় এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এ সময় আমন্ত্রিত অতিথিদের জন্য রান্না করা খাবার স্থানীয় একটি এতিমখানায় দিয়ে দেয়া হয়। ঘটনাটি শুক্রবার (২ জুন) বন্দরের ধামগড় ইউনিয়নের গকুলদাসের বাগ এলাকায়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।

ইউএনও শুক্লা সরকার জানান, বন্দরের ধামগড় ইউনিয়নের গকুলদাসেরবাগ এলাকার এক ব্যক্তি শুক্রবার মহা ধুমধামে ছেলের সুন্নতে খৎনার অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক লোককে দাওয়াত করা হয়। স্থানীয় ইউপি সদস্য করোনাকালে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে লোক সমাগম না করার অনুরোধ করেন। কিন্তু ইউপি সদস্যের কথা উপেক্ষা করে ওই ব্যক্তির বাড়ির উঠানে বিশাল প্যান্ডেল তৈরি করে ব্যাপক খাবার দাবারের আয়োজন করে।

এরপর শুক্রবার দুপুরে ওই বাড়িতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অতিথিদের জন্য রান্না করা খাবার স্থানীয় এতিমখানায় দিয়ে দেয়া হয়।

(ইত্তেফাক)

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com