মঙ্গলবার (৮ জুন) সকালে সদর উপজেলার লক্ষীপুর পশ্চিম পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম ওই এলাকার মৃত আজগর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে ট্রাক্টর চালক নুর আলম বালি পরিবহনের জন্যে এলাকার বালি ব্যবসায়ী আক্কাস আলীর জমানো বালির ট্রাক্টরে বোঝাই করে। বালি বোঝাই শেষে ট্রাক্টর ঘোরাতে গিয়ে ট্রাক্টরটি ট্রলিসহ উল্টেযায়। এসময় চালক নুর আলম বালি ভর্তি ট্রলির নিচে চাপা পড়ে। স্থানীয়রা ভেকু মেশিন দিয়ে বালি সরিয়ে তাকে উদ্ধার করে। কিন্তু সে ঘটনাস্থলেই মারা যায়।
(Channel A News)