1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

বিকাশে টাকা পাবে সাড়ে ১০ লাখ পরিবার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

এবার করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত সাড়ে দশ লাখ দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান পৌঁছে দেবে বিকাশ।

জীবিকার উপায় হারানো দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগে গতবছরের মত এবারও ঈদের সময়ে প্রতিটি পরিবারের জন্য ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।

জাতীয় পরিচয়পত্রের ভেরিফিকেশনের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছে স্বচ্ছতা, দ্রুততা ও নিরাপত্তার সাথে ডিজিটাল মাধ্যমে অর্থ বিতরণ করা হবে।

উল্লেখ্য, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২৫০০ টাকা করে ৩৪ লাখ ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম পরিচলনা করা হচ্ছে।

বিকাশের মাধ্যমে ১০ লাখ ৫০ হাজার দুস্থ পরিবারের কাছে সরকারী এই অর্থ সহায়তা পৌঁছে যাচ্ছে ঈদের আগেই। রমজান ও ঈদের সময় এই অর্থ সাহায্য করোনায় ক্ষতিগ্রস্তদের কিছুটা হলেও স্বস্তি দেবে এবং জরুরী প্রয়োজনে কাজে আসবে।

সরকারী সাহায্যের এই টাকা ক্যাশআউটের ক্ষেত্রে উপকারভোগীর কোন খরচ লাগছে না। মোট ক্যাশআউট খরচের ১৫ টাকা দেবে সরকার, বাকি ৩১ দশমকি ২৫ টাকা বিকাশ বহন করবে এই মহতী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে। সাহায্য পাওয়া পরিবারের সদস্যরা যেন নির্বিঘ্নে এই টাকা ক্যাশআউট করতে পারেন সে ব্যাপারে সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সরকারের দূরদরর্শী সিদ্ধান্তে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কল্যাণে জরুরী এই সময়ে দুস্থ পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা যথাযথভাবে বিতরণ করা সম্ভব হচ্ছে। উল্লেখ্য, গতবছর প্রায় ১০ লাখ পরিবারের কাছে সফলতার সাথে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার অর্থ পৌঁছে দেয় বিকাশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com