1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষা ও গবেষণায় বঙ্গবন্ধু কৃষি ভার্সিটি

  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় একটি গবেষণাভিত্তিক বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়টি কৃষিতে মৌলিক ও প্রায়োগিক গবেষণায় অগ্রাধিকার প্রদান করে আসছে। জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ আধুনিক কৃষির নানা বিষয়ে অনেকগুলো গবেষণা প্রকল্প বাস্তবায়ন করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কৃষি, মত্স্য, পশুপালন ও পশুচিকিত্সা বিজ্ঞানে মৌলিক জ্ঞান সৃজনে উল্লেখযোগ্য সাফল্য রেখে চলেছেন।

জানা যায়, ২০২১ সালে বিশ্বখ্যাত স্কোপাস ও সিমাগো ইনডেক্স জরিপে বশেমুরকৃবি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহ ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে র্যাংকিংয়ে দেশের সব বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে গবেষণা, উদ্ভাবন ও সামাজিক অবস্থান—এই তিন সূচকে প্রথম স্থান লাভ করে। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ কে এম আমিনুল ইসলাম জানান, প্রায়োগিক গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি এ পর্যন্ত ধানসহ অন্যান্য অর্থকরী ফসল, সবজি ও তেলজাতীয় ফসলের ৫০টির বেশি উচ্চফলনশীল জাত ও ১৪টি কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছে। উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া জানান, জাতির পিতার সোনার বাংলার স্বপ্নপূরণের লক্ষ্যে কৃষি শিক্ষায় বিশ্বমানের দক্ষ গ্র্যাজুয়েট তৈরি এবং লাগসই কৃষি প্রযুক্তি উদ্ভাবন, কৃষি গবেষণা ও উদ্ভাবিত কৃষি প্রযুক্তি কৃষকের দোড়গড়ায় পৌঁছে দেওয়ার মহান ব্রত নিয়ে এ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com