1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ম্যুরাল হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, দেশের প্রতিটি ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হবে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বঙ্গবন্ধুর ম্যুরাল ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের নামফলক উন্মোচন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বীর মুক্তিযোদ্ধা ও পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন ভুঁইয়ার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল হুদা পাটওয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি জাকির হোসেন আজাদ ভুঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে বীর মুুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিপুলসংখ্যক লোক উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com