1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

বাংলাদেশে বেভারেজ পণ্য উৎপাদন করবে ডেনমার্ক ও শ্রীলঙ্কা

  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সহায়ক শিল্প হিসেবে ডেনমার্ক ও শ্রীলঙ্কার দুটি কোম্পানি বাংলাদেশে বেভারেজ পণ্য উৎপাদন করবে। শীঘ্রই দেশ দুটির কোম্পানি দুটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। বৃহস্পতিবার দেশের চিনিকলগুলোর কার্যক্রম বৃদ্ধিতে সহায়ক শিল্প হিসেবে বেভারেজ পণ্য উৎপাদনে ‘বাংলাদেশ বেভারেজ প্রজেক্ট’-এর অগ্রগতি নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, বাংলাদেশের চিনিকলগুলোতে উৎপাদিত পণ্যে বৈচিত্র্য আনার ক্ষেত্রে চিনিকলের সহায়ক শিল্প হিসেবে বেভারেজ পণ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। সারা বছর যাতে চিনিকলগুলো চলমান থাকতে পারে এবং অধিক কর্মসংস্থান সৃষ্টিতে এ প্রকল্প সহায়তা করবে। চিনিকলগুলোর উৎপাদিত উপজাত থেকে বেভারেজ পণ্য উৎপাদিত হবে। বেভারেজ পণ্য উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় কাঁচামাল দিয়ে এসব পণ্য উৎপাদন হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com