নাটোরের বড়াইগ্রামে উপজেলায় নাটোর-পাবনা মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত সাগর হোসেন(২৬) নিহত হয়েছে। তাঁর বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার আলহাজ মোড়ে। এসময় আহত হয়েছেন মাইক্রোবাসের দুই আরোহী। তারা রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তা ও বিদেশী নাগরিক। তাদের বনপাড়ার পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার(৯ই ফেব্রুয়ারী) সকালে ৯টায় মহাসড়কের গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে পাবনার রূপপুর থেকে পারমাণবিক প্রকল্পের কর্মকর্তাদের নিয়ে একটি মাইক্রোবাস বনপাড়ার দিকে আসছিলো। মাইক্রোবাসটি পাবনা-নাটোর মহাসড়ক হয়ে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক হোসেন নিহত হন।
ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। খুজে বের করার চেষ্টা চলছে।