1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

বিএড কোর্সে ভর্তি নীতিমালার দাবি

  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি টিচার্স ট্রেনিং (টিটি) কলেজগুলোতে বিএড কোর্সে ভর্তির সুষ্ঠু নীতিমালা চায় বেসরকারি টিটি কলেজ শিক্ষক সমিতি। একই সঙ্গে নীতিমালা সরকারি ও বেসরকারি টিটি কলেজের জন্য এক ও অভিন্ন করার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছে তারা।

শিক্ষক সমিতি জানায়, অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষদের স্নাতকে তৃতীয় বিভাগ থাকার জন্য তারাও এ বছর বিএড কোর্সে ভর্তি হতে পারবেন না। কোভিড-১৯ এর কারণে এমনিতেই কলেজগুলো নানা সমম্যার মধ্য দিয়ে অতিক্রম করছে। প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির নীতিমালা পরিবর্তন হওয়ার কারণে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলো ভর্তি বিড়ম্বনায় পড়ে। দিন দিন শিক্ষার্থী শূন্য হয়ে পড়ছে এবং কলেজগুলো চরম আর্থিক সংকটে পড়ছে, যা কারো কাম্য হতে পারে না।

তাদের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয় বছর বছর ভর্তির নীতিমালা পরিবর্তন না করে বর্তমান শিক্ষাবর্ষেই বিএড কোর্সে ভর্তির জন্য একটি স্থায়ী নীতিমালা প্রণয়ন করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলজগুলোতে একই ভর্তির নীতিমালা জারি করেই যেন ২০২১ সালের ভর্তি কার্যক্রম পরিচালনা করে।

সমিতির সভাপতি ও ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, গত ২৫ বছর ধরে সকল প্রকার মান বজায় রেখে আমরা শিক্ষা দিয়ে আসছি। সরকারি কলেজে বিএড করতে হবে এমন শর্ত আমাদের বেসরকারি কলেজের জন্য খুবই আশঙ্কার। এতে চরম শিক্ষার্থী সংকটে পড়তে হচ্ছে। সরকারকে বিষয়টি বিবেচনায় নেয়ার দাবি করছি। পাশাপাশি সুষ্ঠু নীতিমাল প্রণয়নের দাবি করছি।

অন্যথায় বিষয়টি সুরাহার জন্য আইনের আশ্রয় গ্রহণেরও হুঁশিয়ারি করেন তিনি।

(jagonews24)

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com